বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় স্বামী গ্রেপ্তার বাংলাদেশীকে দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ!

safe_image.phpমালয়েশিয়ায় এক স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এক বাংলাদেশী শ্রমিককে দিয়ে যৌনমিলনে বাধ্য করেছে। এই অভিযোগে পুলিশ অভিযুক্ত স্বামী ও নিজাম নামের ওই বাংলাদেশী শ্রমিককে গত সোমবার গ্রেপ্তার করেছে। গতকাল এই খবর দিয়েছে মালয়েশিয়া দ্য স্টার অনলাইন। তবে পত্রিকাটি স্বামী ও স্ত্রীর জাতীয়তা বা তাদের পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটিকে মালয়েশিয়া দণ্ডবিধির ৩৭৬ ধারার আওতায় ধর্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে।  
প্রতিবেদনে বলা হয়, পেতালিং জয়ার গোমবাক ওসিপিডি সহকারী কমিশনার আলি আহমাদ মঙ্গলবার বলেন, মহিলার বয়স ২৭। তিনি অন্তঃসত্বা। গত রোববার রাত সাড়ে দশটা হবে। তিনি স্বামীর কাছ থেকে একটি ফোন পেলেন। তাকে বলা হলো, রাতে সে একজন বাংলাদেশী লোককে নিয়ে ফিরবে। তার সঙ্গে তাকে শুতে হবে। 

ওই পুলিশ কমিশনারের বর্ণনামতে, ‘স্বামীর ফোন পেয়ে আতঙ্কিত মহিলা বাসা ত্যাগ করেন। এবং পুলিশের সাহায্য চান। কারণ এবারই প্রথম তিনি স্বামীর কাছ থেকে এরকম ফোন পাননি। এর আগেও ওই বাংলাদেশী লোকটির সঙ্গে তাকে যৌন মিলন করতে হয়েছে। লোকটির বয়স ২৬। সে একজন শ্রমিক এবং তার নাম নিজাম। তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু তার জানা নেই। ইতিপূর্বে তাকে এই নিজামের সঙ্গে দুই থেকে তিনবার রাত কাটাতে হয়েছে। ‘তখন আমার পেটে বাচ্চা আসার ৭ মাস হয়েছে। গত জুলাই মাস। আমি প্রথম আমার স্বামীর কাছ থেকে ওই কুপ্রস্তাব পাই।’ পুলিশের কাছে এভাবে বর্ণনা দিয়েছেন ওই নারী। তার অভিযোগ, তার স্বামী তার বন্ধুর সঙ্গে প্রথমে তার যৌনক্রিয়ারত দৃশ্য দেখতো। এক পর্যায়ে উত্তেজিত হওয়ার পরে তার সঙ্গে মিলিত হতো। তবে স্ত্রীকে ব্যবহার করতে দেয়ার বিনিময়ে নিজামের কাছ থেকে তার স্বামী কোন অর্থ নেয়নি বলেও মহিলা উল্লেখ করেন।

মহিলাকে সেলেয়াং হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। সেখানে তার মেডিকেল চেক-আপ হবে। পুলিশ বলেছে, আমরা চো কিট এলাকার একটি খেলনা দোকান থেকে নিজাম ও স্বামীকে তার তামান দয়াকেপং-এর বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। এসিপি আলী বলেন,  উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়া হবে।     


 

 

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা