সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসির বক্তব্য কৌশল হতে পারে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিএনপির সঙ্গে সাক্ষাতে দলটির প্রতিষ্ঠাতা ‘জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা’ বলা দলটিকে নির্বাচনে আনার কৌশলও হতে পারে বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ কোনো অনুগ্রহ ও সুবিধা আশা করে না। নিরপেক্ষতা প্রত্যাশা করে।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে বক্তব্য শেষ হওয়ার পর সাংবাদিকদের অনুরোধে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার বিএনপির সঙ্গে সাক্ষাতে দলটির প্রতিষ্ঠাতা ‘জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা’ বলে মন্তব্য করেছেন। এ পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ কোনো কোনো অনুগ্রহ ও সুবিধা আশা করে না—নিরপেক্ষতা প্রত্যাশা করে। বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে নির্বাচন কমিশন কথা বলবে, আওয়ামী লীগ তা আশা করে।

ওবায়দুল কাদের বক্তব্যের শুরুতে বলেন, প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমান নিয়ে যেসব কথা বলেছেন, তা কোনো সংবাদ সম্মেলনে বলেননি। তিনি নির্বাচন কমিশনের ভেতরে বলেছেন। ফলে তিনি কী বলেছেন তা নিশ্চিত হতে হবে। আগামী ১৮ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানার সুযোগ হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমান নিয়ে যেসব কথা বলেছেন, তা বিএনপিকে নির্বাচন আনার কৌশলও হতে পারে। সে জন্য মির্জা ফখরুলকে বেশ খুশি খুশি লাগছে। নির্বাচন পর্যন্ত ওই খুশি খুশি ভাব থাকলেই হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা