ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্লু হোয়েল আসক্ত কলেজ ছাত্র আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুশফিকুর রহমান ইমন (১৬) নামে অনলাইন সুইসাইড গেম ‘ব্লু হোয়েল’ এ আসক্ত এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার জিনোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের বজলুর রহমানের ছেলে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার জানান, ইমন খুবই মেধাবী ছাত্র। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে সে শহীদ পুলিশ স্মৃতি কলেজ ঢাকার মিরপুরে অধ্যয়নরত। ওসি আরও জানান, ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে শনিবার রাতে ইমন ব্লেড দিয়ে খুঁচিয়ে তার হাত কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম