বুধবার দেশে ফিরছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী বুধবার দেশে ফিরছেন। ওই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি।
এর আগের রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।











