বিজয়নগরে ৫০ কেজি পরিত্যক্ত গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে শনিবার দুপুরে ৫০ কেজি পরিত্যক্ত গাঁজা জব্দ করেছে পুলিশ। ইসলামপুর ফাঁড়ি পুলিশের এসআই আব্দুল সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর প্রায় ১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর কবর স্থানে লুকানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতির টের পেয়ে গাঁজা ব্যবসায়ী গাঁজা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা হবে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।











