,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে পুলিশের বাঁধা

news-image

বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এতে বাধাঁ দেয়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে আসার পুলিশের বাধাঁর মুখে পড়ে। তবে এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে একটি মিছিলে প্রস্তুতি নেয়ার সময় পুলিশ আমার মিছিলের চার পাশে অতর্কিত ভাবে হামলা ও গুলি চালিয়ে মিছিল পন্ড করে দেয়। পরে সেখান থেকে সরে গিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের কান্দিপাড়ায় একটি প্রতিবাদ সমাবেশে করা হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন গুলির বিষয়টি অস্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে