বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার উচিত আইনের কাছে নিজেকে সোপর্দ করা : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক :‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা সরকারের ইস্যু পরিবর্তন কৌশল মাত্র’ বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ষড়যন্ত্র বানচাল করে সঠিক সময়ে নির্বাচন করা সরকারের চ্যালেঞ্জ।

তিনি বলেন, আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বেগম খালেদা জিয়া যদি গণতন্ত্র বিশ্বাস করেন, তাহলে আদালতে নিজেকে হাজির করবেন। কেননা তিনি আইনের উর্দ্ধে নন, বাংলাদেশের মহারানীও নন। তাই আইনের কাছে তার নিজেকে সোপর্দ করা উচিত।

শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘জাতিসংঘে নিরাপত্তা পরিষদ আবারো রোহিঙ্গা সমস্যা নিয়ে জরুরি বৈঠকে মিলিত হচ্ছে’ এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ক্রমাগত বৈঠকে মিলিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে।

এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’