,

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

news-image

কসবা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুটি কালিয়ারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রর্তক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা গজারিয়া পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তখন এলাকার লোকজন উদ্ধার কাজ শুরু করে। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে উদ্ধার অভিযান সহযোগিতা করেন এবং যান চলাচল স্বাভাবিক করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে