শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সকল উন্নয়নে মেহনতি শ্রমিকদের অবদান প্রশংসনীয় : ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম 

news-image
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোঃ আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম, বাঞ্ছারামপুর পৌর মেয়র খলিলুর রহমান (টিপু মোল্লা), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মোঃ তফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান ভূইয়া প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, “আমাদের দেশের সকল উন্নয়নে মেহনতী শ্রমিকদের অবদান প্রশংসনীয়। শ্রমিকরা যাতে সবসময় ন্যায্য মজুরী পায় সেই দিকে সকলে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাঞ্ছারামপুরের সকল শ্রমিকের সমস্যা সংকট নিয়েও আমি অতিতের মত সব সময় পাশে থাকব।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা