বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সংবর্ধিত হলেন মানবাধিকার কর্মী এড.লোকমান হোসেন

002বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক,বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজকর্মী এড.লোকমান সম্প্রতি মালয়শিয়া ও সিঙ্গাপুরে ভ্রমণে গেলে দু,দেশেই তাকে প্রীতি সংবর্ধনা প্রদান করা হয়।গত ৯ আগস্ট মালয়শিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের আযোজনে প্রবাসী বাঙ্গালীদের উদ্যোগে তাকে সামাজিক কর্মকান্ডে,উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা প্রদান করা হয়।তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক,কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এসআর রহমান পারভেজ,সাধারন সম্পাদক প্রবাসী সাংবাদিক ও সংগঠক এম আমজাদ চৌধুরী রনু।এসময় প্রবাসী সাংবাদিক ও প্রবাসী বাঙ্গালী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মালয়েশিয়া সফর শেষে তিনি সপরিবারে সিঙ্গাপুরে গেলে সেখানে গত ১৭ আগস্ট রবিবার বাংলার কন্ঠ দিবাশ্রম কালচারাল ফোরাম এর পক্ষ থেকে তাকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সমাজ উন্নয়ন,শিক্ষার প্রসার ও কল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখায় এ সংবর্ধনা দেন প্রবাসী বাঙ্গালীরা।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক ও সম্পাদক প্রবাসী মানবাধিকার কর্মী,সংবাদ ও সংস্কৃতিসেবী একেএম মুহসীন সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য যে, এডঃ লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোটে বিজ্ঞ এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি সমাজ সেবা ও সচেতনতামুলক কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট  সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কয়েকবার সর্বাধিক ভোটে কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। প্রাথমিক  শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় জেলা প্রশাসন কর্তৃক তাকে পর পর ৩ বার জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী নির্বাচিন করেন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা