সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি গভীর চক্রান্ত্রে লিপ্ত : ইনু

news-image

নিজস্ব প্রতিবেদক :প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির বিষয়টি নিয়ে বিএনপি বিভিন্নভাবে গভীর চক্রান্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দাবিতে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতারা বলছেন প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে। আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন।

ইনু বলেন, একটি দেশের প্রধান বিচারপতি হলেন সর্ব ক্ষমতার অধিকারী। যে দেশের প্রধান বিচারপতি সর্ব ক্ষমতার অধিকারী, কী করে সেই প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয় সেটা আমার বোধগাম্য নয়। কিন্তু তার ছুটির বিষয়টি নিয়ে বিএনপি গভীর ষড়যন্ত্র করছে। দলটির নেত্রী বেগম খালেদা জিয়া নিজের দুর্নীতির শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সমাজতন্ত্র গ্রথিত, যার মূল লক্ষ্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য পূরণে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ঢাকা মহানগর (দক্ষিণ) জাসদের আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগর নেতা হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা