বর্তমান সরকারের অধীনেই নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি

news-image

নিজস্ব প্রতিবেদক :বর্তমান সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার দলটি সংলাপে অংশ নেয়।

সংলাপে দলটির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ১৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল নির্বাচনকে ঘিরে ১২ দফা প্রস্তাব দেয়।

দলটির দেয়া ১২ দফা প্রস্তাবের অন্যতম- বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব। ওয়ার্কার্স পার্টির মতে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংবিধানমতে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

সংলাপে ওয়ার্কার্স পার্টি নির্বাচনের সময় সেনা মোতায়েনের বিপক্ষে মত দেয়। তাদের মতে, নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। তবে ক্ষেত্রবিশেষে কোনো কোনো স্থানে সেনা মোতায়েনের পক্ষে মত দেয় দলটি।

এ ছাড়া এবারের নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে নিজেদের অবস্থান জানায় ওয়ার্কার্স পার্টি। পাশাপাশি কালো টাকার ব্যবহার বন্ধ, রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে ও সীমানা পুনঃনির্ধারণসহ ১২ দফা প্রস্তাব তারা সংলাপে তুলে ধরেন।

ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এর পর ২৪ আগস্ট থেকে রাজনৈতিক নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন