,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেছে ৩ মাদক ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণ কারী ৩ জন হল সদর উপজেলার মজলিশপুরের মহসীন, হান্নান ও নুরুল ইসলাম। তাদের বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এসময় পুলিশ সুপার তাদেরকে সৎভাবে জীবন যাপনের জন্য পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্থ করেন।

 

এদিকে পৌর এলাকার নয়নপুরের কৃষক মোঃ আলাউদ্দিনকে তার মেধাবী ৯ সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে সহায়তা হিসাবে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের একটি গাভী ও একটি বাছুর প্রদান করেন পুলিশ সুপার। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে