,

আশাভঙ্গের বেদনায় সিরিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে খেলাটাই একটা বিস্ময়। সেখান থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের কাছাকাছি পৌঁছে যাওয়া। মালয়েশিয়ায় নিজেদের ‘হোম’ ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১-১ গোলে রুখে দিয়ে সেই সম্ভাবনা জেগেছিল অনেকটাই। কিন্তু আজ অস্ট্রেলিয়ার মাটিতে আশাভঙ্গের বেদনায় জর্জরিত হতে হলো তাদের। হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময় ১-১ গোল ড্র থাকার পর অতিরিক্ত সময়ে টিম কাহিলের গোলে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তাদের।

অথচ সিডনিতে প্লে অফের ফিরতি লেগে ৬ মিনিটেই ওমর আল-সোমার গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেটি মাত্র ৭ মিনিটের জন্য। ১৩ মিনিটে কাহিলের গোলেই সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। দুই লেগ মিলিয়ে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় মাহমুদ আল-মাওয়াজ দ্বিতীয় হলুদ কার্ড দেখছে ১০ জনে পরিণত হয় সিরিয়া। এ সুযোগে ১০৯ মিনিটের মাথায় রবি ক্রুজের ক্রস থেকে হেডে জয়সূচক গোলটি করেন কাহিল।

দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের এ জয়ে চূড়ান্ত প্লে-অফ পর্বে পৌঁছাল অস্ট্রেলিয়া। কনকাকাফ অঞ্চলে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে প্লে অফ খেলবে অস্ট্রেলিয়া। কনকাকাফ অঞ্চলের চার নম্বর দল এখন পানামা। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে