নাসিরনগরে ইউপি সদস্যের বিরুদ্ধ থানায় সাধারণ ডায়েরি
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে খুনের মামলার বাদী,স্বাক্ষী ও তার পরিবারের লোকজন কে প্রাণনাশের হুমকির ঘটনায় ৬নং বুড়িশ্বর ইউপি সদস্য মো. রমজান মিয়ার ছেলে মো. জিয়াউর রহমান (৩৬)সহ ২০ জন এবং আরো অজ্ঞাত নামা ১০/১৫ জনের নামে থানায় সাধারণ ডায়েরী নং ২৪৭ তারিখ ০৮/১০/২০১৭ রুজু করে বাদী মহিবুর রহমান ওরুপে তাউস মিয়া। থানার মামলা ও সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে সকল বিবাদীরা এলাকার সন্ত্রাসী, লাঠিয়াল, দাঙ্গাবাজ, হারমাদ দস্যু,খুনী, লম্পট, চরিত্রহীন, নারী লোভী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। বিবাদীরা বাদীর জায়গা সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে কয়েক বার তাদের মারপিট করে গুরুতর জখম করে।
বাদীর স্ত্রী ও মেয়েকে অপহরণ ও ধর্ষন করার ষড়যন্ত্র করে। ওই নিয়ে বিবাদীগণের সহিত বাদীর বহুদিন যাবৎ অনেক মামলা মোকদ্দমা থানা ও আদালতে চলমান রয়েছে। ২৬ জুলাই সকাল অনুমান সাড়ে দশ ঘটিকার সময় সকল বিবাদীরা পরস্পর যোগসাজসে বাদীর মেয়ে ৮ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী শারমিন আক্তার (১৩)কে খালি ঘরে একা পেয়ে অত্যাচার নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করে। এ বিষয়ে বাদী ৬জন সহ আরো অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে নাসিরনগর থানার খুনের মামলা নং ২১ দায়ের করে। মামলা দায়েরের পর থেকে বিবাদীরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারের লোকজনকে হুমকি প্রদান করতে থাকে।
পরবর্তীতে আবারও বাদী জীবনের নিরাপত্তা চেয়ে ২৮ জুলাই নাসিরনগর থানায় ৯৬৪নং সাধারণ ডায়েরী রুজু করে। এতে বিবাদীরা আরো ক্ষিপ্ত ও বেপড়োয়া হয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের লোকজনকে অব্যাহত হুমকি দিতে থাকে। মামলা তুলে না নিলে তাদেরকে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে অথবা বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছে। বাদী জানান ইউপি সদস্য লক্ষীপুর গ্রামের মো. রমজান মিয়ার ছেলে জিয়াউর রহমান একজন লম্পট ও দুর্নীতিবাজ । সে এক সময়ে রিক্সা ও টেম্পু চালিয়ে জীবন ধারণ করত। পরবর্তীতে তার কান্না কাটিতে জনগন তাকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করে। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর সে আরো বেপড়োয়া হয়ে উঠে।











