,

নাসিরনগরে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

news-image

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহ, ভ্যাপসা গরম ও রৌদ্রের প্রখরতার সাথে যেন পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। এ লোডশেডিংয়ের কবলে পড়ে হাজার হাজার গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। এ গ্রাহকগুলো দিনে-রাতে অর্ধেক সময়ও বিদ্যুত্ পাচ্ছেন না।

উপজেলা সদরের বাইরে প্রতিদিন সন্ধ্যা থেকে রাতে ও দিনে কমপক্ষে কয়েক দফা লোডশেডিং দেওয়া হয়। ভুক্তভোগী এলাকাবাসীরা জানায়, সন্ধ্যা ৭টায় থেকে কখনো কখনো মাঝ রাত পর্যন্ত বিদ্যুত্ থাকে না। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে।

একটু বাতাস বা বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুত্ সংযোগ বন্ধ থাকে। তাছাড়া সামান্য বৃষ্টিপাতে, হালকা বাতাসেও বিদ্যুত্ চলে যায় দীর্ঘ বিরতিতে। নাসিরনগরের প্রায় সবকটি ইউনিয়ন থেকে অভিযোগ আসে বিশেষ করে রাতের দীর্ঘ সময় ধরে বিদ্যুত্ থাকে না ।

এজন্য এলাকাবাসীর অনেকেই পল্লী বিদ্যুতের এজিএম নজরুল ইসলামের উপর ক্ষোভ প্রকাশ করছেন এবং তার বদলির দাবি জানিয়েছেন। পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী বিদ্যুত্ না পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে।

উল্লেখ্য, দিনের অধিকাংশ সময় বিদ্যুত্ সরবরাহ না থাকলেও মিটার ভাড়া ও বিদ্যুত্ বিল পরিশোধ করতে হয় পল্লী বিদ্যুত্ সমিতির নির্ধারিত মূল্যে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে