,

শিক্ষা বঞ্চিত পথ শিশুদের পাশে আশ্রয় বিদ্যাপীঠ

news-image

সন্তোষ চন্দ্র সূত্রধর ,আশুগঞ্জ থেকে : প্রায় শতাধীক গরীব অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আশ্রয় বিদ্যাপীঠ নামের একটি সংগঠন। আশুগঞ্জের খাদ্য গুদাম রোডে খোলা আকাশের নিচে সপ্তাহে তারা তিনদিন (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) বিকেলে ক্লাস নিয়ে তাদের অধিকার আদায় ও জীবনযাত্রার মান পরিবর্তন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশুদের শিক্ষার ক্ষেত্রে চাহিদা মত বিনামূল্যে প্রয়োজনীয় বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সা¤্রগী প্রদান করা হয়। তাছাড়াও শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে সপ্তাহে একদিন খাবার প্রধান করে থাকে। তবে বৃষ্টি হলে খোলা আকাশের নিচে ক্লাস নিতে তাদের সমস্যা হয়ে থাকে। সংগঠনটি ২০১৭ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত পথ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা ও সমাজের বিভিন্ন সামাজিক কার্যকর্ম করে আসছে। তাছাড়াও গত ৬ অক্টোবর বাংলাদেশে আগত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইশ্তিয়াক আশিক জানান, আমরা সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে সমাজের পথ বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি । বর্তমানে আমাদের এখানে ১২০ জনের মত পথ শিশুদের হাতে কলমে বিনামূল্যে শিক্ষা উপকরণ সহ শিক্ষা দিচ্ছি। তাছাড়াও আমরা সমাজের বিভিন্ন সামজিক কার্যকর্ম করে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে