ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ ও কুতুব স্মৃতি সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবলের ঐতিহ্য পুনরোদ্ধারের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠক, কর্মীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ এবং ফুটবল খেলোয়ারদের সংগঠন কুতুব স্মৃতি সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে লোকনাথ দিঘীর পাড় মাঠে ব্যতিক্রমধর্মী এ খেলায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার কৃতি সংগঠক আলহাজ্ব হারুণ – অর -রশীদ, ম্যাচের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুর স¤্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি ছিলেন সংগঠক মাঈনুউদ্দিন খাজা, এম এ মালেক, আলহাজ্ব রফিকুল ইসলাম, ইকরামুল হক, রুবেল, মোঃ রাজিব প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল ,সহ সভাপতি মোঃ হোসেন , সাজ্জাদ হোসেন হেলাল, সোহেল এর নেতৃত্বে শিল্পী সংসদ এবং কৃতি খেলোয়ার মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে কুতুব স্মৃতি সংঘ এ ম্যাচে অংশ নেয়।
মঞ্চে সঙ্গীত, নাটক, আবৃত্তিতে জনপ্রিয় শিল্পীদের ক্রীড়া মাঠে উপস্থিতি, খেলায় অংশগ্রহণ এবং তাদের সাথে ফুটবল খেলোয়ারদের সেতুবন্ধন, ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সকলকে উদাত্ত আহবানের এই ম্যাচটি দেখতে বিপুল সংখ্যক ক্রীড়া মোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রীতি ম্যাচে ৫-৩ গোলে কুতুব স্মৃতি সংঘ জয়ী হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম