,

বাঞ্ছারামপুর হবে শিক্ষানগরী : ক্যা.তাজ এমপি

news-image

ফয়সল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ‘আগামী দিনে সারাদেশবাসীর কাছে বাঞ্ছারামপুর উপজেলা পরিচিত হবে শিক্ষানগরী শহর হিসেবে। ৩য় মেঘনা সেতুর কাজ শেষ হলে মাত্র ১ ঘন্টায় রাজধানীর সাথে বাঞ্ছারামপুরের দূরত্বের এই শহরে থাকবে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল-ইনজিনিয়ারিং কলেজসহ বিভিন্ন বিষয়ের উপর উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান’ আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ক্যা.তাজ অডিটোরিয়ামে উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি এসব কথা বলা বলেন।

বিএনপি দলীয় বিশিষ্ট তরুন নেতা মেহেদী হাসান পলাশ বলেন, ‘কল্যান সমিতির শিক্ষার্থী ও বাঞ্ছারামপুরবাসীর কল্যানে যা যা পদক্ষেপ নিবে-তার সবকিছুর সাথে আমার সহযোগিতা থাকবে’।

ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির বাৎসরিক মেধাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তদের মেধা বৃত্তি ও সন্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে সভাপতি করেন সাবেক যুগ্মসচীব ও কল্যাণ সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সাইদ আহমেদ বাবু, বিএনপি কেন্দ্রীয় নেতা ও সম্ভাব্য এমপি প্রার্থী মেহেদী হাসান পলাশ, বিএনপি কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য এড. রফিক শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর, আনোয়ার গ্রুপের উপদেষ্টা প্রকৌ. মিজানুল করীম, কল্যান সমিতির সাধারন সম্পাদক প্রকৌ.সেলিম মিয়া, উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি প্রমূখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে