হোমনায় তিতাস নদী থেকে যুবকের লাশ উদ্ধার

news-image

ফারুক আহমেদ, বাঞ্ছারামপুর প্রতিনিধি : কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টা দিকে হোমনা থানা পুলিশের এস.আই ফোরকানুল ইসলাম সঙ্গীয় র্ফোস নিয়ে রামকৃষ্ণপুর এলাকা নোরাছন্দি বটগাছ সংলগ্ন পানি থেকে এ লাশটি উদ্ধার করেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , লাশটি পানির স্রোতে পূর্বদিক থেকে ভেসে আসে। লাশের দূর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে হোমনা থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পরনে ছিল পেন্ট ও সাদা রঙের গেঞ্জি। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই বলেও জানা যায়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হইয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম