সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার-বীজ দেবে সরকার’

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ২৪টি জেলার কৃষককে প্রায় ১৩৭ কোটি টাকার সার ও বীজ দেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ২০১৭-১৮ বোরো ও রবি মৌসুমে সাত লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষকের পুনর্বাসনের জন্য ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সার ও বীজ দেবে সরকার। ২৪টি জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এই সার ও বীজ পাবেন।

কৃষিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও রাজশাহীর কৃষকদের এই বীজ ও সার দেয়া হবে।

মতিয়া চৌধুরী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এক লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে রবি মৌসুমে ১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, খেসারি ও বোরো ধানের বীজ, অন্যান্য শাক-সবজির বীজ এবং ডিএপি ও এমওপি সার দেয়া হবে। হাওরের জেলাগুলোর ছয় লাখ কৃষককে বোরো বীজ, ডিএপি, এমওপি সার ও নগদ অর্থ সহায়তা বাবদ ১১৭ কোটি টাকা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা