সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হান্নান শাহের স্মরণসভা কেন্দ্রীয়ভাবে হয় না, দুঃখজনক’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য হান্নান শাহের মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, এখানে উপস্থিতদের ১০ শতাংশও ওয়ান-ইলেভেনের দুঃসময়ে জিয়া পরিবারের পাশে ছিলেন না। কিন্তু হান্নান শাহ ওই সময় সবার আগে এগিয়ে এসেছিলেন। এখন তার স্মরণসভা কেন্দ্রীয়ভাবে করা হয় না- এটি খুবই দুঃখজনক।

রবিবার জাতীয় প্রেসক্লাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একদিন আমরাও থাকব না, তখন কেউ আমাদের স্মরণ করবে না। আজ তো গাজীপুরের নেতাকর্মীরা তাকে স্মরণ করছে, কিন্তু আমাদের তাও করা হবে না।
বিএনপির এ নেতা আরো বলেন, গুণীজন বা সিনিয়র নেতাদের সম্মান না দিলে নিজেদেরও কেউ সম্মান দেবে না- এটি পাওয়া যাবে না।

হান্নান শাহর অবদানের কথা স্মরণ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ ও দলের প্রয়োজনে তিনি রাজনীতিতে এগিয়ে এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ তিনিই নিয়ে এসেছিলেন। আর আজ তাকে নিয়েই দলের এমন উদাসীনতা মেনে নেয়া যায় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, হান্নান শাহ’র কনিষ্ঠ ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা