সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসমাবেশের অনুমতি পেল না হেফাজত

news-image

রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত নেয়া ও গণহত্যা বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে কক্সবাজার ঈদগা ময়দানে মহাসমাবেশের অনুমতি চেয়ে পায়নি হেফাজতে ইসলাম। আগামী ৬ অক্টোবর মহাসমাবেশের দিন ঠিক ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন এর অনুমতি দেয়নি।

তাই কক্সবাজারে সমাবেশের অনুমিত না পাওয়ায় দিনক্ষণ ঠিক রেখে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজত।

চট্টগ্রাম লালদিঘী ময়দানে মহাসমাবেশের অনুমতি মিলেছে কিনা- তা জানতে চাইলে হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানান, চট্টগ্রামে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি মিলতে পারে। রোববার সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের বরাবরে আবেদন করা হবে।

মিয়ানমারের সরকার ও বৌদ্ধদের কাছে মানবিকতা বলতে কিছুই নেই। তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে মানবাধিকার ভূলুণ্ঠিত করেছে উল্লেখ করে মানবতার শত্রু মিয়ানমারের জালেম সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে- বার্মার সব পণ্য বর্জন করতে হবে, তাদের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করতে হবে, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত নেয়া ও গণহত্যা বন্ধ করতে হবে।

এসব দাবিতে গত ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে আমির আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামায়ে কেরামের এক বিশেষ জরুরি সভায় রাহিঙ্গা শরণার্থীদের ফেরত নেয়া ও গণহত্যা বন্ধের দাবিতে আগামী ৬ অক্টোবরে কক্সবাজারে মহাসমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজত আমির বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা ও অবর্ণনীয় কষ্টের কথা শুনে খুবই উদ্বিগ্ন। আজ রোহিঙ্গা মুসলমানদের অধিকাংশ নারী ও শিশু অভিভাবকহারা। শরণার্থীরা খাদ্য, পানি, ওষুধ ও স্যানিটেশনের তীব্র সংকটে রয়েছে। এসব নির্যাতিত রোহিঙ্গা মুহাজিরদের সার্বিক সহযোগিতা করা দরকার। তাই হেফাজতে ইসলাম তার অবস্থান থেকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রামের লালদিঘী ময়দানে স্মরণকালের মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। তাই সার্বিকভাবে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা