সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান ফখরুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রের সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিয়ানমার অত্যাচার-নিপীড়ন চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে এখন সবচেয়ে বড় দরকার জাতীয় ঐক্য। কিন্তু আওয়ামী লীগ ও সরকার বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিবের মতে, রাষ্ট্রের সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। এসময় রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা