সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি যে বলছেন সরকারি ত্রাণ, সরকারি ত্রাণ তো এখনো ব্যবহারই হয়নি।’ তিনি বলেন, ‘তাঁর উদ্দেশ্যে বলব, ত্রাণ দিতে আসছেন ত্রাণ দেবেন কিন্তু এই রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না।’

মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বালুখালীতে সাড়ে এক হাজার ৮০০ রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এসব কথা বলেন। বুধবার মির্জা ফখরুল কক্সবাজারে এসে বলেন, ‘সরকারে থেকে সরকারি ত্রাণ ব্যবহার করছেন, আমরা বিরোধী দলে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিশ্বাস করি যত ত্রাণ দেওয়া হয়েছে, বেশির ভাগ বিএনপিই দিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সংকট যতই প্রকট হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ততই বিএনপির চেয়ারপারসন দেশে ফেরার তারিখ বদলাচ্ছেন। ভারত কিছু ত্রাণ সরাসরি দিয়েছে, এর পরিমাণ সাত হাজার টন। এখনো ব্যবহার হয়নি। বিএনপি না আনলেও সাধারণ মানুষ সারা দেশ থেকে যে ত্রাণ নিয়ে আসছে যে ত্রাণ দিয়েই আমরা শেষ করতে পারছি না। একই মিথ্যাচারের ভাঙা রেকর্ড, যা বিএনপির পুরোনো অভ্যাস। কক্সবাজারে এসেও তিনি (মির্জা ফখরুল) ভাঙা রেকর্ড বাজালেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব এক মাস পর কেন এলেন এর জবাব তিনিই (মির্জা ফখরুল) দেবেন। এটা আমি দিতে চাই না। দেশের এ সংকটেও তিনি দেশে নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে বিএনপি। উখিয়া, টেকনাফে তারা আসে না। বাসায় বসে বসে তারা অন্ধকারে ঢিল ছুড়ছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা