সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আমরা জানতে পেরেছি বেগম খালেদা জিয়া লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য বিএনপি ইসরাইল ও পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। তারা সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে তা জাতির কাছে পরিস্কার। তারা সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. অনুপ নন্দীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও জেলা ক্রীড়া সংস্থার নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা