সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাক ও ব্যক্তি স্বাধীনতা রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : (বাসস) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাক ও ব্যক্তি স্বাধীনতা বজায় রেখেই সাইবার অপরাধ মোকাবিলায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ প্রণয়ন করা হবে।
২৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে মানবাধিকার সংস্থা ‘আর্টিক্যাল ১৯’ আয়োজিত ‘প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

 

‘এ আইন ডিজিটাল জগৎ নিয়ন্ত্রণের জন্য নয়, নিরাপত্তার জন্য’ উল্লেখ করে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) প্রেসিডেন্ট হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশকে নিরাপদ করতেই এ আইন প্রণয়নের কাজ চলছে।

 

তিনি বলেন, প্রস্তাবিত আইনে মৌলিক মানবাধিকার, নারী ও শিশুসহ সকলের ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুন্ন রাখার অধিকারের পাশাপাশি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, কম্পিউটার, ইন্টারনেট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অধিকারও নিশ্চিত করবে এ আইন। সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধানও এতে থাকবে বলে তিনি জানান।

 

বুয়েটের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ড. এম সোহেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ‘আর্টিক্যাল ১৯’র বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, আইওএফ’র চেয়ারম্যান এ কে এম শামসুদ্দোহা, ই-ক্যাবের প্রেসিডেন্ট রাজিব আহমেদ, সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, আইনী সংস্থা ব্লাস্টের কর্মসূচি সমন্বয়ক শরাবান তহুরা জামান, বিআইজিএফ’র সাধারণ সম্পাদক মো: আব্দুল হক অনু, সদস্য মো. সাজ্জাদ হোসেন প্রমূখ এতে অংশ নেন।

জাতীয় সম্মেলনে গৃহীত সুপারিশমালা সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে সভায় জানানো হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা