নির্বাচন হবে কি না সংশয় আছে : এরশাদ

news-image

নিউজ ডেস্ক : সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না সংশয়ে আছি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ এমন কথা বলেছেন।

এরশাদ আরও বলেন, দেশের অবস্থা ভালো না। সব জায়গায় লুটপাট চলছে। এখন মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আমি যখন ক্ষমতায় ছিলাম দেশের মানুষ তখন সুখে-শান্তিতে ছিল। এখন আর মানুষ শান্তিতে নেই। দেশের কোথাও স্বস্তি নেই। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করেছে। আমরা তাদেরকে মানবিকভাবে স্থান দিয়েছি। তবে সরকারের উচিত খুব দ্রুত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো সরকারের বড় চ্যালেঞ্জ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন