,

ইংল্যান্ড-উইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে বৃষ্টি হলেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই বৃষ্টি দাপট দেখাল।

বৃষ্টির বাগড়ায় ইংল্যান্ড ও উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে বৃহস্পতিবার।

নটিংহ্যামের ট্রেন্ট বিজ্রে দুই দলের খেলা হয়েছে মাত্র ২.২ ওভার। টস জিতে স্বাগতিক দলকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। বিনা উইকেটে ২১ রান তুলে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ‍বেরসিক বৃষ্টির কারণে এরপর মাঠে নামার সুযোগ হয়নি দুই দলের ক্রিকেটারদের।

 

দুপুর ১২টা ৪২ মিনিটে প্রথম বৃষ্টি শুরু হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে খেলা পুনরায় শুরু হওয়ার কথা ছিল। সেজন্য মাঠ প্রস্তুত করছিলেন মাঠকর্মীরা। কিন্তু খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত করে দেন অফিসিয়ালরা। বিকেল ৪টা ১১ মিনিটে ম্যাচ পরিত্যক্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা।

এদিকে এ ম্যাচে মাঠে নামার আগে গা-গরম করার সময় চোট পান বার্থডে বয় ক্রিস গেইল। তাকে একাদশের বাইরে রেখে দল সাজায় উইন্ডিজ। মাঠ থেকে দুপুরেই গেইলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামী রোববার লন্ডনের কেনিংটন ওভালে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে এউইন মরগানের দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে