,

৩ অক্টোবর ঢাকা আসছেন অরুণ জেটলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিনদিনের সফরে আগামী ৩ অক্টোবর মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সফরে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও হোটেল সোনারগাঁয়ে দুটি সেমিনারে বক্তব্য রাখবেন তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২ জুলাই তার ঢাকা আসার কথা ছিল। পরে তা স্থগিত করে ভারতীয় কর্তৃপক্ষ। সফরে দুই দেশের অর্থমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অরুণ জেটলির সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের ক্ষমতায় আসায় পর থেকেই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন বিজেপি নেতা অরুণ জেটলি। এ বছরের গোড়া থেকেই অরুণ জেটলির সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারি ও মার্চেও দুই দফা তার ঢাকা সফরের তারিখ প্রস্তাব করা হয়। কিন্তু উভয়ের সুবিধাজনক না হওয়ায় সেই সময়ে সফরটি বাস্তবায়িত হয়নি। এবার উভয়ের সুবিধাজনক তারিখই আবার প্রস্তাব করা হলো।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ-কানেকটিভিটি ও উন্নয়ন খাতে ৩৫টি ডকুমেন্ট এবং একটি যৌথ ঘোষণা সই হয়। প্রধানমন্ত্রীর দিল্লী সফরের পর ভারতের প্রভাবশালী কোনো মন্ত্রীর এটাই ঢাকায় প্রথম সফর হতে যাচ্ছে। সঙ্গত কারণেই সফরটি তাৎপর্যপূর্ণ। অরুণ জেটলির পর একই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে