বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নিউইর্য়কে জাতিসংঘ সদর দফতরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার দুপুরে তিনি জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সভায় যোগদান করেন।

এসময় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইর্য়কে আনুষ্ঠানিক আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা বলেন তিনি।

সংস্থাটির ৭২তম অধিবেশনে আগত ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেন। এ সভা শেষে ‘যৌন হয়রানি ও অপব্যবহার রোধ’ শীর্ষক এক বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে।

‘যৌন হয়রানি ও অপব্যবহার রোধ’ শীর্ষক বৈঠকে শেখ হাসিনা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের শান্তিরক্ষীদের ব্যাপারে পাওয়া দুইটি যৌন নির্যাতনের অভিযোগ দৃঢ়ভাবে মোকাবিলা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা প্রায় সব মিশনেই সবসময়ই ভালো ইমেজ এবং বিশ্বাসযোগ্যতার স্বাক্ষর রেখেছে। শুধু একজন অপরাধীকে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর