,

রোহিঙ্গাদের আশ্রয় দেবে না ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের আশ্রয় দেবে না ভারত। সোমবার আদালতে এ হলফনামা জমা দেওয়া হয়।

মিয়ানমার ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভারতে আশ্রয় দেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে । ওই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল আদালত।

এতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তার জন্য রোহিঙ্গারা অত্যন্ত বিপজ্জনক। জম্মু, দিল্লি, মেওয়াত ও হায়দারাবাদসহ বেশ কিছু অঞ্চলে রোহিঙ্গারা সন্ত্রাসবাদী ও ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত ।

কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত একটি ‘প্রশাসনিক সিদ্ধান্ত’। এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের নাক গলানো উচিত নয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং ইসলামিক স্টেটের সঙ্গেও রোহিঙ্গাদের যোগ রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে।

কেন্দ্রের দাবি, ভারতে স্থায়ীভাবে বসবাস করার অধিকার শুধু দেশের নাগরিকদের রয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সে অধিকার নেই। জাতিসংঘে উদ্বাস্তু নীতি মানার বাধ্যবাধকতাও ভারতের নেই। কারণ ভারত শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী নয়। অন্য দেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া হাজার হাজার অনুপ্রবেশকারীকে দেশে থাকতে দিলে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হবে বলেও কেন্দ্র জানিয়েছে।

এই মামলার পরবর্তী শুনানি হবে ৩ অক্টোবর। প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়েছেন, এই মামলার আইনি দিকটা আগে খতিয়ে দেখা হবে। এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আদালতের আদৌ রয়েছে কি না, অধিকার থাকলেও তা কতটা, এসব খতিয়ে দেখেই আদালত পদক্ষেপ নেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে