,

কুর্দিস্তানের স্বাধীনতায় গণভোট স্থগিতের নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতার প্রশ্নে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের গণভোটের পরিকল্পনাকে স্থগিতের নির্দেশ দিয়েছে ইরাকের সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেয়।

গত ৭ জুন ইরাকের আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের কিছু আঞ্চলিক দল ইরাক থেকে এই অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের বিষয়ে একমত হয়। কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২৫ সেপ্টেম্বর এই গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এই গণভোটের তীব্র বিরোধিতা করে একে অসাংবিধানিক বলে দাবি করে।

সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২৫ সেপ্টেম্বর গণভোট আয়োজনের যে প্রস্তুতির কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট তা বাতিলের নির্দেশ দিয়েছে। এই গণভোট অসাংবিধানিক বলে যে অভিযোগ পাওয়া গেছে তা পরীক্ষা-নিরীক্ষার আগ পর্যন্ত এটি স্থগিত থাকবে।’

এর আগে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এই গণভোট বাতিলের দাবি জানিয়েছিলেন। এছাড়া গণভোট বাতিলের দাবিতে পার্লামেন্টের কমপক্ষে তিন সদস্য আদালতে অভিযোগ দায়ের করেছিলেন।

আদালতের মুখপাত্র আয়াস আল সামুক বলেছেন, ‘আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি এবং এই কারণে আমরা গণভোট স্থগিতের সিদ্ধান্ত দিয়েছি।’

আল-জাজিরা জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের পর কুর্দি দলগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সর্বোচ্চ আদালতের এই আদেশ দলগুলোর সিদ্ধান্তের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে