,

ক্যারিবীয় অঞ্চলে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মারিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ইরমার আঘাতের রেশ না কাটতেই এবার ক্যারিবীয় অঞ্চলের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মারিয়া। স্থানীয় সময় সোমবার গভীর রাতে এটি ক্যরিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।

সংস্থাটি জানিয়েছে, এক নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড়টি ক্রমাগত শক্তি সঞ্চার করছে। ঘন্টায় ১৫০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মারিয়া লিউয়ার্ড আইল্যান্ডসের দিকে এগুচ্ছে। এর চোখটি মার্টিনিক এলাকার ১০০ মাইল পূর্বে অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটি আঘাত হানতে যাচ্ছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার আরো জানিয়েছে, গত সপ্তাহে ঘূর্ণিঝড় ইরমা যে পথে এগিয়েছে মারিয়াও সেই একইপথে এগুচ্ছে। গুয়াদিলুপ, ডমিনিকা, সেন্ট কিটস ও নেভিস, মন্টসিরাত এবং মার্টিনিকে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, বড় ও ধ্বংসাত্মক ঢেউয়ের কারণে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় উঠতে পারে। লিউয়ার্ড আইল্যান্ডসের মধ্য ও দক্ষিণাংশের বেশ কিছু এলাকাসহ পুয়ের্তে রিকো এবং মার্কিন ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে ৫১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বুধবার রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ‘বৃষ্টিপাতের কারণে এসব এলাকায় প্রাণবিধ্বংসী হঠাৎ বন্যা ও ভূমিধস নামতে পারে।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মূল ভূখণ্ডে আঘাত হানে ঘূর্ণিঝড় ইরমা। এর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ৩৭জন মানুষ নিহত হন। এছাড়া আবাসন ও বিভিন্ন স্থাপনার কয়েকশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে