,

‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষে হানিপ্রীতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং জেলে যাওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তার পালিত কন্যা হানিপ্রীত ইনসান। তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে হরিয়ানা পুলিশ।

রাজ্য পুলিশের তালিকায় যে ৪৩ জন ‘মোস্ট ওয়ান্টেড’-এর নাম রয়েছে, তার একেবারেই শীর্ষে রয়েছেন হানিপ্রীত। অবশ্য তিনি একা নন, ওই তালিকায় রয়েছেন ডেরা সচ্চা সৌদার মুখপাত্র আদিত্য ইনসানও।

দুই নারী শিষ্যাকে ধর্ষণের মামলায় রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার দিনই হরিয়ানার পঞ্চকুলা ও সিরসায় তার ভক্তদের সহিংসতায় প্রাণ হারান ৩৮ জন। সহিংসতাকারীদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ। ওই ঘটনার ভিডিও ও ছবি বিশ্লেষণ করেই পুলিশের ওই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা তৈরি করা হয়েছে।

পুলিশের তরফে একটি নোটিস জারি করা হয়েছে। জানানো হয়, ওই ‘মোস্ট ওয়ান্টেড’র গ্রেফতার করতে যারা সাহায্য করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

উল্লেখ্য, হানিপ্রীতই সেই নারী, যিনি আদালতের রায়ের পর রাম রহিমের সঙ্গে হেলিকপ্টারে চড়ে পঞ্চকুলা থেকে রোহতক জেলে গিয়েছিলেন। রাম রহিম জেলে তার সঙ্গে হানিপ্রীতকে রাখতে চেয়েছিলেন। যদিও জেল কর্তৃপক্ষ সে অনুমতি দেয়নি।

হরিয়ানার ফতেহাবাদের মেয়ে হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা। সাত বছর আগে প্রিয়াঙ্কাকে দত্তক নেন গুরমিত। তখন তার নাম হয় হানিপ্রীত। তার বাবা-মা গুরমিতের ভক্ত। সে সুবাদেই ডেরার সঙ্গে যোগাযোগ। অচিরেই গুরমিতের নজরে আসেন প্রিয়াঙ্কা। ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক পর্যায়ে স্ত্রী-সন্তানকে ছাপিয়ে হানিপ্রীতই সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে ওঠেন গুরমিতের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে