সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে যে মিসাইল!

news-image

অনলাইন ডেস্ক : পারমাণবিক ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শনে মেতেছে উন্নত বিশ্বের দেশগুলো। আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাপক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সামনে এনেছে রাশিয়া।

যার নাম RS-28 Sarmat. আর এই মিসাইল তৈরি করা হয়েছে একটি হাইপারসনিক গ্লাইডার ওয়ারহেডে রাখার জন্য। জানা গেছে, ২০১৮ সালে তৈরি হবে সেই ওয়ারহেড।
রাশিয়ার কোনো এক গোপন জায়গা থেকে ২০০১ সালের জুন মাসে উৎক্ষেপণ করা হয়েছিল RS-20 ব্যালিস্টিক মিসাইল। আর নতুন RS-28 Sarmat missile মিসাইল তৈরি করেছে ম্যাকেভ রকেট ডিজাইন ব্যুরো। যার ওজন ১০০ টন। মনে করা হচ্ছে, এতে থাকবে ১০ থেকে ১৬টা লাইটার ওয়ারহেড। শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করার ব্যবস্থা থাকবে এতে।

জানা গেছে, Satan 2 ওয়ারহেড হিরোশিমা কিংবা নাগাসাকিতে ফেলা বোমার থেকে ২০০০ গুন বেশি ক্ষমতাসম্পন্ন। পাশাপাশি, ২০১৮ সালে রাশিয়ান আর্মিতে অংশ নেবে Sarmat. যা ২০২০ সালের মধ্যে পুরো RS-36M ফ্যামিলিকে সরিয়ে জায়গা করে নেবে।

এ ব্যাপারে Satan 2 নির্মাণকারী সংস্থা জানিয়েছে, এই মিসাইল ছোঁড়া হলে তা শত্রুপক্ষের র‍্যাডারে ধরা পড়বে না। এর স্ট্রাইক রেঞ্জ ১০,০০০ কিলোমিটার। ১৬টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখবে এটি। পাশাপাশি এই মিসাইলটি ৭ কিলোমিটার/ সেকেন্ড গতিতে ছোটার ক্ষমতা রাখবে।

এদিকে মস্কোর অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, র‍্যাডার এড়িয়ে যুক্তরাষ্ট্রের উপকূল পর্যন্ত অনায়াসে পৌঁছে যেতে পারবে এই Satan 2. আর একবার নিক্ষেপেই উড়ে যেতে পারে পুরো ফ্রান্স কিংবা টেক্সাস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা