,

রোহিঙ্গাদের নিয়ে পোস্ট দিয়ে বরখাস্ত বিজেপি নেত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার কারণে দলের এক নেত্রীকে বরখাস্ত করেছে বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বার্মিজ আর্মির নৃশংসতায় প্রাণ যাওয়া রোহিঙ্গাদের প্রার্থনা সভায় সকলকে আমন্ত্রণ জানানোর ‘অপরাধে’ বরখাস্ত হন আসাম তথা উত্তর-পূর্বে বিজেপির তিন তালাক বিরোধী লড়াইয়ের মুখ বেনজির আরফান।

এর আগে, স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড মাইনরিটি পিপলস ফোরাম মিয়ানমারে খুন হওয়া রোহিঙ্গাদের জন্য গতকাল (সোমবার) ফ্যান্সি বাজারে প্রার্থনা সভার আয়োজন করে। ভারতীয় জনতা মজদুর মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য বেনজির দলের ফেসবুক পেজে ওই সভায় সকলকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে পোস্ট লেখেন। তার জেরেই আসাম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ ইশকিয়া বেনজিরকে বরখাস্ত করে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।

বেনজিরকে বরখাস্তের কারণ হিসেবে দিলীপ ইশকিয়ার অভিমত, দলের সঙ্গে কোনো আলোচনা না করে, দলের নীতি-আদর্শের তোয়াক্কা না করে, মিয়ানমারের ঘটনা নিয়ে অন্য সংগঠনের হয়ে কর্মসূচির কথা এভাবে পোস্ট করে নিময় ভেঙেছেন বেনজির। এ নিয়ে বেনজিরের অভিযোগ, দলীয় সভাপতি রঞ্জিত দাসের দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মুখ খোলাতেই তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে দল। ইকোনোমিক টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে