,

উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি ট্রাম্পের!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :’লাগাতার যুদ্ধের হুমকি দেওয়া বন্ধ করুক উত্তর কোরিয়া৷ এখনো সময় আছে সংযত হওয়ার৷ সেটা না করলে ধংস করা হবে কিম জং উনের দেশকে৷’ জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরুর ঠিক আগেই এমনই পাল্টা হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, উত্তর কোরিয়া সরকারের প্রতি চরম অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক হ্যালি৷ বক্তব্য রাখার সময় তাঁর পাশে ছিলেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী৷

এদিকে স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের হুমকির পর আলোড়ন ছড়িয়েছে বিশ্বজুড়ে৷ এমনই পরিস্থিতির মধ্যেই আজ শুরু হচ্ছে জাতিসংঘের ৭২ তম সাধারণ অধিবেশন৷

এএফপি জানাচ্ছে, উত্তর কোরিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পরমাণু পরীক্ষায় চিন্তিত প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান৷ পরিস্থিতি নিয়ে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তারপরেই এসেছে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধংসের হুমকি৷

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, জাতিসংঘ অধিবেশন থেকেই কিম জং উনকে অবরুদ্ধ করতে কোমর কষে নেমে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ কিউবা ও ভেনেজুয়েলার মতো দেশের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক রয়েছে৷ তাদের উপর চাপ সৃষ্টি করা হবে৷ তীব্র মার্কিন বিরোধী অবস্থান নেয় এই দুই রাষ্ট্র৷ তবে চীনের ভূমিকা নিয়ে সন্দেহ দানা বাধছে৷ কিমের পরমাণু পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কড়া সমালোচনা করেছে চীন৷ জাতিসংঘের অধিবেশনে বেইজিং কোনদিকে অবস্থান নেয় তা লক্ষনীয়৷

যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কিন হুমকি মোটেও পাত্তা দেন না উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উন৷ যেভাবে তিনি দেশের পরমাণু বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে প্রস্তুত থাকতে বলেছেন তাতে সমস্যা আরও ঘনীভূত হয়েছে৷ আশংকা করা হচ্ছে, জাতিসংঘের অধিবেশন থেকে পিয়ংইয়ংকে দেওয়া হুমকি পর আরও ক্ষেপে উঠতে যাচ্ছেন কিংম৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে