বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুর খোঁজে এসে ১২০০ গরুর ‘মা’ হয়ে উঠলেন তিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফেডরিক আইরিনা ব্রুনিং জন্মসূত্রে জার্মান। ১৯৭৮ সালে বেড়াতে আসেন ভারত। তখন তার বয়স ১৯ বছর। ওই বয়সে গুরুর সন্ধানে এসেছিলেন তিনি। কিন্তু গুরুর সন্ধান বের হয়ে পেলেন পরিত্যক্ত, রুগ্ন ও আহত গরুর দেখা; যা তার ভেতরটা বেশ আলোড়িত করে। শুরু করলেন তাদের পরিচর্যা। গড়ে তোলের গরুর বৃদ্ধাশ্রম। হয়ে উঠেছেন রুগ্ন-পরিত্যক্ত গরুর মা। গত ৪০ বছর ধরে এমনটা চলছে। বয়সের ভারে ন্যুজ জার্মান ওই নারী এখন এক হাজার ২০০ গরু নিয়মিত পরিচর্যা করেন।

রোববার এনডিটিভি অনলাইন ব্রুনিংকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এনডিটিভিকে তিনি বলেন, ‘আমি ভারতে এসেছিলাম একজন পর্যটক হিসেবে এবং বুঝতে জীবনে উন্নতির পথে গুরু ভূমিকা। আমি তেমন এক গুরুর খোঁজে মথুরার রাধাখন্ডে যাই। কিন্তু সেখানে গিয়ে গরুর দুদর্শা দেখে গরুর পরিচর্যা শুরু করি। এরপর থেকেই গুরু না, গরুই আমার জীবনে সব হয়ে উঠেছে। বদলে দিয়েছে আমার জীবনকে ।

এরপর ব্রুনিং গরুর ওপর বই পড়া শুরু করেন এবং হিন্দি শেখা আরম্ভ করেন।

তিনি বলেন, আমি লক্ষ্য করলাম কোন গরু বৃদ্ধ হয়ে গেলে কিংবা দুধ দেওয়া ছেড়ে দিলে মানুষজন সেটাকে পরিত্যাগ করে। এটা আমাকে খুব ব্যথিত করেছে। এরপর থেকে পরিত্যক্ত গরু নিজ হেফাজতে এনে সেবা দেওয়া শুরু করলাম। প্রতিষ্ঠা করলাম একটি গোশালা। নাম দিলাম সুরবাই গোসেবা নিকেতন।

এত বছর ধরে কিভাবে বিদেশে একা থাকছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গরুগুলো আমার সন্তানের মতো এবং এখন আমি তাদের ছেড়ে থাকতে পারি না। তাই আর কোথাও যাওয়া হয়নি।

ব্রুনিং বলেন, এখন কোন গরু বৃদ্ধ হয়ে গেলে মানুষজন তার আশ্রমের সামনে গরু ফেলে যায়। কিন্তু আমার গোশালায় স্থানের সংকট থাকা সত্ত্বে আমি সেগুলো ভেতরে নিয়ে আসি।

ব্রুনিং তার গোশালা গরু অবস্থা বুঝে আলাদা আলাদা থাকার ব্যবস্থা করছেন।

তিনি জানান, তার এই গোশালার পেছনে প্রতি মাসে প্রায় ২২ লাখ রুপি খরচ হয়। যার পুরোটা তিনি জার্মানি থেকে আনেন। সেখান তার কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। সেখান থেকে যা ভাড়া পান তার পুরোটা খরচ করেন এই গোশালায়।

ব্রুনিং আরও জানান, প্রথম প্রথম তার বাবা তাকে টাকা পাঠাতেন কিন্তু তিনি এখন বৃদ্ধ হওয়ায় আর টাকা পাঠাতে পারছেন না। আবার স্থানীয় কারও কাছ থেকে সাহায্য পাচ্ছেন না। তাই এখন খুব কষ্ট করে গোশাল চালাতে হচ্ছে।

তিনি জানান, তার জন্য আর একটি কঠিন ব্যাপার হচ্ছে যে, তিনি ভারতের নাগরিক না হওয়ায় প্রতিবছর ভিসা নবায়ন করতে হয়। কেননা তিনি যদি ভারতে নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে জার্মান থেকে তার সম্পত্তির ভাড়াবাবদ প্রাপ্ত অর্থ তিনি ভারতে আনতে পারবেন না। আবার এখানে তার উপার্জনের কোন পথ নেই।

তাই এখনও তার বাবার সম্পদের ওপর ভরসা করতে হয় ‘গো-মাতা’ ব্রুনিংকে।