সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাপ্রধানের হুংকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা আর ক্ষোভের মুখেই হুংকার দিলেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। গণহত্যার শিকার রোহিঙ্গাদের বিরুদ্ধে একাতাবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি।

রোহিঙ্গাদের বাঙালি ইস্যু হিসেবে উল্লেখ করে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং সোজাসাপ্টা বলেছেন, ‘তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দাবি করছে অথচ তারা কখনো মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না। এটি ‘বাঙালি’ ইস্যু। আর এই সত্য প্রতিষ্ঠায় আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সরকারি পেজে শনিবার (১৬ সেপ্টেম্বর) দেয়া এক পোস্টে সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং এ আহ্বান জানান। সেনাপ্রধানের সেই পোস্টকে উদ্ধৃতি হিসেবে উল্লেখ করে আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি খবর প্রকাশ করেছে।

এএফপি খবরে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে বসবাসরত সংখ্যালঘু ইস্যুতে সেনাবাহিনী প্রধান দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। খবরে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনী বলছে, রাখাইন রাজ্যে সেনাবাহিনী যে ‘শুদ্ধি অভিযান’ চালিয়েছে, তার মূল লক্ষ্য ছিল গত ২৫ আগস্ট পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার মূল হোতাদের উৎখাত করা।

মূলত, বহুদিন ধরেই সংখ্যালঘু রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অন্যতম আলোচিত সংকট। তবে এই সংখ্যালঘু সম্প্রদায়কে রোহিঙ্গা বলতে নারাজ মিয়ানমারের সেনাবাহিনী।

গেল ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই হামলার জেরে রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরু হয়। চলে দমন-পীড়ন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে পালাতে থাকে রোহিঙ্গারা। লাখ লাখ রোহিঙ্গা স্রোত আসছে বাংলাদেশে।

জাতিসংঘের তথ্যমতে, গত কয়েক সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

সর্বশেষ রোববার (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাসদস্যদের হামলা বন্ধে দেশটির কার্যত নেতা ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির সামনে এখন রয়েছে ‘শেষ একটি সুযাগ’।’ জাতিসংঘের সারাধণ অধিবেশন সামনে রেখে বিবিসির হার্ডটকে দেয়া সাক্ষাৎকার ভিত্তিক ‘হার্ড টক’ অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আরো বলেন, ‘সু চি এখনই ব্যবস্থা না নিলে ট্র্যাজেডি ভয়ংকর রূপ নেবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা