,

কংগ্রেসের প্রধান হচ্ছেন রাহুল গান্ধী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মা সোনিয়ার গান্ধীর পরিবর্তে এবার সর্ব ভারতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল গান্ধী।

সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ছেলে ও ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধীর নেতৃত্বে আবারো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেস। রাহুল গান্ধী বর্তমানে কংগ্রেসের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজ্যে রাজ্যে ও জাতীয় পর্যায়ে কংগ্রেসের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া চলছে। এরপর অক্টোবর মাসে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্মেলন হবে। ওই সম্মেলনে দলীয় প্রধান হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কংগ্রেস নেতা বীরাপ্পা মোইলি এমন ইঙ্গিত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে সফররত রাহুল গান্ধী সেখানে এক আলোচনায় বলেছেন, কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণায় প্রস্তুত তিনি। তবে তিনি দলীয় নেতৃত্ব নির্বাচনের চলমান প্রক্রিয়ার ওপর তা ছেড়ে দিয়েছেন। তার ভাষ্য, দলীয় প্রতিনিধিরাই তা ঠিক করবেন।

নভেম্বর মাসে ভারতের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগেই দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল গান্ধী। ২০১৮ সালের সাধারণ নির্বাচনকে (লোকসভা) সামনে রেখে বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন তিনি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে