,

‘আপনি কি সমকামী?’- প্রেসিডেন্টের প্রশ্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মানবাধিকার কমিশনের (সিএইচআর) প্রধানকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ‘আপনি কি সমকামী নাকি শিশু যৌননিপীড়ক?’ সরকারের মাদকবিরোধী অভিযানে কিশোর হত্যার সমালোচনা করায় সিএইচআর প্রধানকে উদ্দেশ্য করে শনিবার এ প্রশ্ন করেছেন দুতের্তে।

সিএইচআর প্রধান চিতো গ্যাসকোনকে উদ্দেশ্য করে দুতের্তে বলেন, ‘এই লোকটি কেন তরুণদের বিশেষ করে বালকদের বেলায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির চেষ্টা করছে? আপনি কি শিশু যৌননিপীড়ক? আপনি কেন কিশোরদের নিয়ে চিৎকার করছেন? আমার সন্দেহ হচ্ছে। আপনি কি সমকামী নাকি শিশু যৌননিপীড়ক?’

দুতের্তে একইসঙ্গে সিএইচআরের বাজেট বরাদ্দ কমানোর প্রস্তাব করেছেন। এর বিনিময়ে তিনি পুলিশকে দেহের সঙ্গে সংযুক্ত ক্যামেরার জন্য যে ৬৭৮ মিলিয়ন পেসো বরাদ্দে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সিএইচআরের মুখপাত্র জ্যাকুলিন ডি গুইইয়া প্রেসিডেন্টের এই মন্তব্যের সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘ এ ধরণের মন্তব্য অন্যের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শণ করে না। জনগণকে অবশ্য বুঝতে হবে যে শিশু মৃত্যু আমাদের সবাইকে উদ্বিগ্ন করে, যেহেতু তারা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে এবং তাদের নিরাপত্তা প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে