সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় আরেক তরুণ গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিম লন্ডনের হাউনস্লো এলাকা থেকে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে এ ঘটনায় শনিবার সকালে সন্দেহভাজন আরেক তরুণকে (১৮) গ্রেপ্তার করে কেন্ট পুলিশ। ডোভারের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের দক্ষিণ-পশ্চিম অংশের ফুলহাম এলাকার পারসনস গ্রিন স্টেশনে পাতাল রেলের একটি কামরায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৩০ জন আহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তবে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, আইএসের এ দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ম্যাঞ্চেস্টারে ব্রিটিশ সংগীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের একটি কনসার্টে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই সময় আইএস এই হামলার দায় স্বীকার করেছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা