,

মালয়েশিয়ার মাদ্রাসায় আগুন নাশকতামূলক?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শিক্ষার্থী-শিক্ষকসহ ২৩ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বয়স ১১ থেকে ১৮ বছরের মধ্যে। ঘটনাটি নাশকতামূলক ছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।

গত বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরের তাহফিজ দারুল কোরআন ইত্তেফাকিয়া নামের ওই মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত দুই দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

পুলিশ বলছে, হতাহত ব্যক্তিরা মাদ্রাসার থাকার ঘরে আটকা পড়েছিল। তারা যাতে বের হয়ে যেতে না পারে, সে জন্য জানালাগুলো বাইরে থেকে ধাতব বস্তু দিয়ে আটকে দেওয়া ছিল।

কুয়ালালামপুরের পুলিশপ্রধান অমর সিং এক সংবাদ সম্মেলনে বলেন, রান্নাঘর থেকে দুটি গ্যাস সিলিন্ডার এনে রাখা হয়েছিল। মাদ্রাসার ছাত্রদের মধ্যে রেষারেষির জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা হত্যার জন্যই এমনটা করেছে। তাই জড়িত ব্যক্তিদের হত্যা মামলার মুখোমুখি করা হবে। গ্রেপ্তার কিশোরদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই মাদ্রাসায় ৫ থেকে ১৮ বছর বয়সীরা পড়ালেখা করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারাও কিশোর। এই অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ কিশোর অপরাধের বিষয়টি সামনে নিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে