,

সামরিক শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিবে উ. কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, তার দেশ মার্কিন সেনাবাহিনীর সমান সামরিক শক্তিমত্তা অর্জনের খুবই কাছাকাছি স্থানে অবস্থান করছে। এবং খুব শিগগিরই মার্কিন বাহিনীকে শক্তির দিক দিয়ে টেক্কা দিবে তার সামরিক বাহিনী।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা শনিবার কিমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। এসময় তিনি আরও বলেন, তার দেশ পরমাণু লক্ষ্য অর্জনে সক্ষমতা লাভ করেছে।
সম্প্রতি দ্বিতীয়বারের মতো জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার নিন্দা জানিয়ে বলা হয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘চরম উস্কানিমূলক’। এরপরই কিম এ কথা বললেন।

 

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থাটি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি চিহ্নিত করেছে। এটি জাপানের হোক্কাইদো উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। এবং ৩ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাদের দাবি এটি উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়া মিসাইল।

এর আগে গত ২৯ আগস্ট জাপানের উপর দিয়ে হাউসঙ-১২ নামের আরেকটি মিসাইল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে