,

কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিন: ম্যাঁক্রন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহবান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। তিনি বলেন, এর ফলে কাতারের সাধারণ মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তাই তিনি যত শিগগিরই সম্ভব এই অবরোধ তুলে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সঙ্গে সাক্ষাৎশেষে তিনি এসব কথা বলেন।

ম্যাক্রন বলেন, একটি দেশের ওপর অবরোধ আরোপ করলে তার প্রভার সকলের ওপর পড়ে। পরিবার থেকে শুরু করে সবাই এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। তিনি এ ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেন, এ নিয়ে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এ অঞ্চলের সকলের প্রতিই এর প্রভাব পড়ছে। তিনি বলেন, এ অবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টতো করছেই, তার সাথে সাথে এই সংকট মোকাবিলায় রাজনৈতিক পদক্ষেপকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে।

পাশপাশি আমাদের সমষ্টিগতভাবে সন্ত্রাস মোকাবিলায় যে অবস্থান তাকেও দুর্বল করে দিচ্ছে। সৌদি আরব, বাহরাইন, মিসর এবং আরব আমিরাতের অভিযোগ দোহা চরমপন্থীদের সমর্থন করছে। আর এ কারণে দেশটির সঙ্গে গত ৫ জুন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। যদিও কাতারের তরফ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কখনোই সত্য হতে পারে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে