,

কসবা উপজেলা পরিষদের বাজেট

kasba upazilaশেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের ২০১৪-১৫ সনের বাজেট নিয়ে গত সোমবার (১৮ আগস্ট) সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন; ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. সাঈদ কুতুব। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, জাতি সংঘের ইউএনডিপির জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মোজাহিদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা। 
বক্তব্য রাখেন; উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, কুটি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জিতু, বিনাউটি ইউপি চেয়ারম্যান এম এস আলম দুলাল, অধ্যক্ষ মো. তছলিম মিয়া, উপজেলা প্রকৌশলী মো. আবদুল বাছির, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, খ.ম. হারুনুর রশিদ ঢালী প্রমুখ। 
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৪৭ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ১৭ হাজার টাকা। উন্নয়ন ও অনুদান আয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৫৬ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৫৬ হাজার টাকা। 

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে