সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-এরদোগান বৈঠক বৃহস্পতিবার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ওই অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাক মাস্টারের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তথ্য জানায়।

এছাড়াও একই দিনে আফগানিস্তান ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকে সিরিয়া ও গুলেন টেরোরিস্ট অরগানাইজেশন (ফেতো) ইস্যু নিয়ে বিশেষ আলোচনা হবে।

আরব নিউজ, ডেইলি সাবাহসহ বেশ কয়েকটি গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, এরদোগান ও ট্রাম্পের ওই বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি উত্থাপন হতে পারে।

এর আগে গত ১৬ মে হোয়াইট হাউজে এ দুই বিশ্বনেতা বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ঐক্যমত পোষন করেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থান অপচেষ্টায় গুলেনপন্থীদের সরাসরি দায়ী করেছে তুরস্ক সরকার। ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানে ২৫০জন নিহত ও দুই সহস্রাধিক ব্যক্তি নিহত হন। রক্তাক্ত ওই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত ফেতুল্লাহ গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা