সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় নৌকা ডুবে শিশুসহ ৩৩ জনের মৃত্যু

news-image

আন্তহর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে কয়েকটি শিশুসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ। গত বুধবার সকালে নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত লোলো গ্রাম এলাকার কাছে নাইজার নদীতে এ ঘটনা ঘটলেও শুক্রবার ঘটনার বিস্তারিত প্রকাশ পেতে শুরু করে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে মোট ১৫০ জন যাত্রী ছিল এবং তাদের মধ্যে ৮৪ জনকে উদ্ধার করা গেলেও আরো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

বিবিসির খবরে আরো বলা হয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার জন্য ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করেছেন তারা। নৌকাটি নাইজেরিয়ার প্রতিবেশী দেশ নাইজার থেকে রওনা হয়েছিল।

এ ব্যাপারে নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এনইএমএ) কর্মকর্তা সুলেইমান মোহাম্মদ করিম জানিয়েছেন, ৭০ জন যাত্রী ধারণক্ষমতার নৌকাটিতে ১৫০ জন যাত্রী ও তাদের মালামাল তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন উদ্ধার করা যাত্রীরা।

যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের সম্পর্কে তিনি বলেন, ‘দুই দিন ধরে আমরা নদীতে আছি, তারা মারা গেছেন বলেই ধারণা করছি। ‘

উল্লেখ্য, অতিরিক্ত যাত্রী বহনের কারণে নাইজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী নৌ-দুর্ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা