,

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলছে পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে পুলিশের সদর দফতর স্কটল্যাণ্ড ইয়ার্ড থেকে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম লন্ডনে টিউব রেলের কামরায় শুক্রবার সকালের ব্যস্ত সময়ে ‘ঘরে তৈরি একটি বোমার’ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মার্ক রোওলি বলেছেন, ডিস্ট্রিক্ট লাইনে পার্সনস গ্রিন স্টেশনের ওই বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে কয়েকশ গোয়েন্দা যারা এমআইফাইভের গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন।

১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বেশির ভাগেরই আঘাত আগুনে পোড়াজনিত। এই বিস্ফোরণকে পুলিশ সন্ত্রাসী ঘটনা বলে দেখছে।

পুলিশ বলেছে- আগুন কীভাবে শুরু হয়েছিল সে বিষয়ে এত তাড়াতাড়ি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে মাটির ওপরের এই স্টেশনটি পুলিশ এখন ঘিরে রেখেছে।

টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজার করার প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে একটি কালো হয়ে যাওয়া রং-এর টিন, যার মধ্যে থেকে তারের মত জিনিস বেরিয়ে আছে। সেখান থেকে আগুন জ্বলছে- অবশ্য আগুন ছিল খুবই ছোট মাপের।

লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কের এই ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পার্সনস গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এর পরপরই সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

যাত্রীরা জানিয়েছে, কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়, সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কিছু মানুষ আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা বলছেন, একজন মহিলাকে মুখে ও পায়ে অগ্নিদগ্ধ অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হয়। তার জ্ঞান ছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে সরকারের জরুরি কমিটি কোবরা বৈঠক বসছে কিছুক্ষণের মধ্যেই।

লন্ডনের মেয়র সাদিক খান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, ‘সন্ত্রাসী হামলা লন্ডনকে কখনও ভয় দেখাতে বা পরাজিত করতে পারবে না। ‘

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে